ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ ৩৬ জন গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৬, ১৭:৩২আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৭:৩৫

ঝিনাইদহ নাশকতার মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জামায়াত-শিবিরের ৪ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৩২ জনকে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আহমেদ কবীর হোসেন জানান, কোটচাঁদপুর থেকে গ্রেফতার হওয়া জামায়াত-শিবিরের কর্মীরা হলো সলেমানপুর দাসপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে মাহাবুবুর রহমান (৩৫), ফুলবাড়ী রেলগেট পাড়ার শফি উদ্দীনের ছেলে বাবুল হোসেন (২৭), ফাজিলপুর গ্রামের করম আলীর ছেলে বাবুল হোসেন (৫০), জালালপুর মালোপাড়ার আবুল কাশেমের ছেলে মানোয়ার হোসেন (৩৫)।
অপরদিকে, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪ জামায়াত-শিবিরসহ বিভিন্ন মামলায় মোট ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। 
আরও পড়তে পারেন: প্রত্যেক ভাড়াটিয়াকে আইডি নম্বর দেওয়া হবে: ডিএমপি কমিশনার

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে