গৃহবধূ শেফালি বেগমকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা মামলায় ঝালকাঠি পৌরসভার ৩নং কৃষ্ণকাঠি ওয়ার্ডের কাউন্সিলর দুলাল হাওলাদারের বিরুদ্ধে চার্জগঠন করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের বিচারক কাউন্সিলর দুলালের অপরাধ আমলে নিয়ে আগামী ২৮ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মামলার অভিযোগে জানা যায়, শহরের কৃষ্ণকাঠির কবিরাজ বাড়ি এলাকার গৃহবধূ শেফালি বেগম গত ২০ জানুয়ারি রাতে ঝালকাঠির প্রধান বাসস্ট্যান্ড সংলগ্ন চাচা আ. মালেক হাওলাদারের বাসায় যাওয়ার পথে ৩ নং ওয়ার্ড কাউন্সিল দুলাল হাওলাদার তার পথরোধ করেন। দুলাল জোর করে শেফালিকে রাস্তার পাশে বালুর গোলার মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণে ব্যর্থ হওয়ায় একপর্যায়ে শেফালিকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেন। এসময় শেফালির চিৎকারে চাচা আ. মালেক হাওলাদার, বোন মুকুলী বেগমসহ, কয়েকজন এগিয়ে আসলে দুলাল পালিয়ে যান। এ ঘটনায় শেফালী বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুলাল হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন। আদালত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ায় নির্দেশ দিলে গত ৩০ জানুয়ারি পুলিশ আসামি কাউন্সিলর দুলালের বিরুদ্ধে চার্জশিট দেন। পরে ৮ আগস্ট এ চার্জ গঠন করা হয়।
আরও পড়ুন:
‘হাফ অ্যান আওয়ার-এর মধ্যেই জিম্মিদের হত্যা করে জঙ্গিরা’
/বিটি/







