শোক মিছিলে না যাওয়ায় বিআইএইচটিতে হামলা

বরিশাল প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ১৮:০৪আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৮:১২

শোক দিবস জাতীয় শোক দিবসের মিছিলে না যাওয়ায় বরিশাল ইনস্টিটিউট অব হেলথ  অ্যান্ড টেকনোলজিতে ( বি আই এইচটি) হামলা চালানো হয়েছে।
সোমবার দুপুর ২ টায় এ হামলা চালানো হয়। এ সময় ৩ টি রুম ভাঙচুর ৩ ছাত্রকে বেদম মারধর করা হয়। ঘটনার পর পরই  হোস্টেলে  পুলিশ মোতায়েন করা হয়েছে।
হোস্টেলের উপ সহকারী সুপার সুবোধ রঞ্জন মণ্ডল জানান, হামলাকারীদের  বিরুদ্ধে কলেজ প্রশাসন ব্যবস্থা নেবে।
কোতোয়ালী থানার ওসি আওলাদ হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। হোস্টেলে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলায় আহত  তৃতীয় বর্ষের ছাত্র মেহেদী জানান, প্রথম বর্ষের ছাত্র জাহিদ শরীফ ১৫ আগস্ট সোমবার সকালে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ব্যানারে শোক র‌্যালিতে অংশ নেওয়ার জন্য হোস্টেলের ছাত্রদের চাপ সৃষ্টি করে। কিন্তু ছাত্ররা তার নেতৃত্বে মিছিলে যেতে অস্বীকৃতি জানায়। তারা আলাদাভাবে শোক র‌্যালিতে অংশ নেওয়ার কথা জানালে জাহিদ শরীফ ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে শোক র‌্যালি শেষে হোস্টেল ছাত্ররা কক্ষে আসার পর পরই জাহিদ শরীফের নেতৃত্বে ২০/২৫ জন বহিরাগত যুবক হোস্টেলে হামলা চালিয়ে ২০৮, ২০৯, ২১০ নম্বর  কক্ষ ভাঙচুর করে। এসময় রকি, সজল, মেহেদী আহত হন।

পরে সাধারণ ছাত্ররা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।

 /এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী