সেখানে জাতীয় শোক দিবস এবারই প্রথম

নীলফামারী প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ২০:১৯আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২০:২১

নীলফামারীর ডিমলায় সাবেক ছিটমহলে জাতীয় শোক দিবসের র‌্যালি প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করলেন নীলফামারীর ডিমলার বিলুপ্তপ্রাপ্ত চার ছিটমহলের বাসিন্দারা। তারা নতুন করে জানলেন বঙ্গবন্ধুকে। তবে প্রথমবার হলেও আয়োজনের কমতি ছিল না সেখানে।

গীতালদহ, খারিজা খানকি গীতালদহ, ছোট খানকি ও বড় খানকি গীতালদহ, এই চার বিলুপ্তপ্রাপ্ত ছিটমহলের মানুষ পালন করেন জাতীয় শোক দিবস। এ জন্য ২৯ নম্বর বড় খানকি গীতালদহে মিজানুর রহমানের বাড়ির সামনের চত্বরে জড়ো হন তারা।

সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো ব্যাজ ধারণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর করেন শোক র‌্যালি। র‌্যালির পর হয় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনাসভা।

অপরদিকে, বালাপাড়া খাগড়াবাড়িতে স্থাপিত বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় শোক দিবস পালন করেছে। তারা একটি শোক র‌্যালির পাশাপাশি করেছে আলোচনাসভা।

/এআরএল/

আরও পড়ুন: 

পাওয়া গেলো মারজানের পরিচয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী