বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ট্রলার থেকে ৩টি লাশ উদ্ধার

খুলনা ও বাগেরহাট প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৬, ২০:৫৩আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ২১:২৭

সুন্দরবনের উপকূলে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘এমভি মহাগৌরী’ নামে ভারতীয় ফিশিং ট্রলার থেকে ৩টি লাশ উদ্ধার করেছে মংলা কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার বিকালে সুন্দরবন উপকূলের হিরন পয়েন্টের অদূরে বঙ্গবন্ধু আইল্যান্ডে টেনে নিয়ে এসে ওই ডুবন্ত ট্রলারটির ইঞ্জিন রুম থেকে লাশ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃতদের পরিচয় পাওয়া যায়নি।  বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ট্রলার থেকে ৩টি লাশ উদ্ধার

কোস্টগার্ড পশ্চিমজোনের মিডিয়া কর্মকর্তা রাহি আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ট্রলার থেকে উদ্ধার করা গলিত ৩টি লাশ মঙ্গলবার বিকালে খুলনার দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে গত তিন দিনে ৮ জন ভারতীয় জেলের লাশ ও ২ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ৭ জন ভারতীয় জেলে নিখোঁজ রয়েছেন।  

উল্লেখ্য, গত শনিবার (৬ আগস্ট) বিকালে ঝড়ের কবলে পড়ে ভারতীয় ট্রলার ‘এমভি  মহাগৌরী’ বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর এলাকায় ডুবে যায়।  এই ট্রলারডুবির খবর পেয়ে ওইদিন সন্ধ্যা থেকে বাংলাদেশে নৌ বাহিনী, কোস্টগার্ড এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ট্রলারটির অবস্থান ও নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। ওই অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ৩টি লাশ উদ্ধার করা হয়।এর আগে প্রথম দফায় গত রবিবার (১৪ আগস্ট) ৫ জেলের লাশ ও ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ৪ ঘণ্টার পরীক্ষা সাড়ে ৩ ঘণ্টা করায় মানববন্ধন 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের