পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ১৪:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৪:৪৬

মৌসুমী বায়ুর প্রভাবে দিনভর বৃষ্টি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বুধবার (১৭ আগস্ট) সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং পটুয়াখালীর বিভিন্ন এলাকায় দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পটুয়াখালী নদী বন্দরে ২ নম্বর সংকেত রয়েছে বলে জানান বন্দরের উপ পরিচালক আব্দুর রাজ্জাক। বুধবার সকাল থেকে অভ্যন্তরীণ সবকটি রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর উত্তাল হওয়ায় ও জোয়ারের পানির ঢেউয়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে কুয়াকাটা সৈকত এলাকায়।

এদিকে পটুয়াখালী আবহাওয়া অফিস মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ১৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

সাগরে মাছধরারত কুয়াকাটা, আলীপুর-মহিপুর এলাকার ট্রলারগুলো নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে বলে জানান আলীপুর মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা।

আরও পড়ুন- 

নব্য জেএমবি: এক জঙ্গি ২২ হামলায় জড়িত!

৩ বছরেও চালু হয়নি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে