আবারও বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা শামীম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৬, ২১:২৩আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২১:২৭

শামীম ওসমান ঢাকার গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ার চেয়েও ভয়াবহ জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাকক্ষে সদর উপজেলার সন্ত্রাস, জঙ্গিবাদ ও আইনশৃঙ্খলার মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এ আশঙ্কার কথা বলেন।
শামীম ওসমান বলেন, ‘বড় সেই হামলার চেষ্টা করা হবে। জঙ্গিরা সেভাবেই পরিকল্পনা করছে। বাংলাদেশের বড় রাজনৈতিক দল তাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। তাদের (জঙ্গিদের) কাঁধে বন্দুক রেখে এই জঘন্য কাজটি তারা (রাজনৈতিক দলটি) করবে।
এর আগে সোমবার শোক দিবসের একটি অনুষ্ঠানেও শামীম ওসমান একই আশঙ্কার কথা ব্যক্ত করেন। সেদিন তিনি এও জানান, গুলশানের হামলার আগের দিন পুলিশের একজন অ্যাডিশনাল এসপির সামনে বসে, দেশে পরের কয়েকদিনের মধ্যে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ, বিভিন্ন সংগঠনের নেতাদের উপস্থিতিতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সভায় জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ও পুলিশ সুপার মঈনুল হক নারায়ণগঞ্জবাসীকে আশ্বস্ত করে বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় তারা সচেষ্ট রয়েছেন। জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নাই।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ।

/এইচকে/

আরও পড়ুন: যুদ্ধাপরাধ মামলায় গাইবান্ধার সাবেক মাদ্রাসা সুপার লতিফ গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী