জেএমবি’র নামে হুমকি: কালীগঞ্জ বাস্তুহারা লীগ সভাপতি বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ১৬:৩৮আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:২৬

রিপন জোয়ার্দ্দার জেএমবি’র নামে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বাস্তুহারা লীগ সভাপতি রিপন জোয়ার্দ্দারকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বুধবার রাতে জেলা কমিটির সভাপতি ওবাইদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সংগ্রাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিপন জোয়ার্দ্দারকে বহিষ্কার করা হয়।

জানা যায়, গত ১৪ আগস্ট রেজিস্ট্রি ডাকযোগে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি চিঠি পৌঁছায়। ওই চিঠিতে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার ও উপজেলা বাস্তুহারা লীগ সভাপতি রিপন জোয়ার্দ্দারকে জঙ্গিবিরোধী নেতা হিসেবে উল্লেখ করে আগামী ৭ দিনের মধ্যে তাদের হত্যা করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রিপন জোয়ার্দ্দারের জড়িত থাকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে যায়। পরে বুধবার রাতে জেলা আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে।

এ বিষয়ে রিপন জোয়ার্দ্দার জানান, তিনি ষড়যন্ত্রের শিকার। সংগঠনের সফল কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, কোনও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে, যা দলীয় গঠনতন্ত্র বিরোধী।

ঝিনাইদহ জেলা বাস্তুহারা লীগ নেতৃবৃন্দ জানান, রিপন জোয়ার্দ্দার স্থানীয় এমপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে ৫৫ লাখ টাকা হাতিয়ে নেয়। বিষয়টি জানাজানি হলে রিপন জোয়ার্দ্দার দল ও স্থানীয় এমপি বিরাগভাজন হয়ে পড়ে। এ জন্য জেএমবির নামে স্থানীয় এমপি আনোয়ারুল আজীম আনার ও নিজেকে হুমকি দিয়ে নিজেই চিঠি ছাড়ে। এ ঘটনা বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইনে প্রকাশিত হলে তোড়পাড় সৃষ্টি হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী