গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য দিলেন কামরান

সিলেট প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ২৩:১৩আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২৩:২৭

বদর উদ্দিন আহমদ কামরান

সিলেট নগরীর টিলাগড়ে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রেনেড হামলা মামলায় আদালতে সাক্ষ্য দিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরোর আদালতে বৃহস্পতিবার বিকালে তিনি এ সাক্ষ্য দেন। সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও আদালতের পিপি মাহফুজুর রহমান সাক্ষ্য প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৫ সালের ২ ডিসেম্বর রাত আটটায় টিলাগড় এলাকায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে গ্রেনেড ছোড়া হয়। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে গ্রেনেডটি বিস্ফোরিত না হওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কোতোয়ালি থানার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মজিদ বাদী হয়ে পরদিন এই ঘটনায় একটি মামলা করেন। মামলায় মেয়র কামরানকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড ছোড়া হয় বলে উল্লেখ করা হলেও গ্রেনেড কারা ছুড়েছে, সে বিষয়টি অনুদ্ঘাটিত থাকে।

হরকাতুল জিহাদের শীর্ষ জঙ্গি মুফতি হান্নান গ্রেফতারের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে সিলেটে ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় জঙ্গি সংগঠনের সিলেট অঞ্চলের সংগঠক শরিফ শাহেদুল আলম বিপুলকে। আদালতে বিপুল সিলেটে সব গ্রেনেড হামলার দায় স্বীকার করলে, টিলাগড়ে গ্রেনেড হামলার ঘটনায় মুফতি হান্নান, শরিফ শাহেদুল আলম বিপুল, মুফতি হান্নানের ভাই মফিজুল ইসলাম ওরফে মফিজ ওরফে অভি, মুফতি মইনুদ্দিন ওরফে আবু জান্দাল ওরফে মাসুম বিল্লাহ ও দেলোয়ার হোসেন রিপনকে অভিযুক্ত করে ২০০৮ সালের ৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

এপিএইচ/

আরও পড়ুন:

শ্বাসরোধেই আফসানার মৃত্যু, লাপাত্তা রবিন

আগামীকাল বেনাপোলে আসছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম