শুক্রবার বেনাপোলে আসছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা

বেনাপোল প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ২২:৫৯আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ০০:৩৪

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এক সফরে শুক্রবার বেনাপোলে আসছেন। ঢাকায় যোগদানের পর এটা তার প্রথম বেনাপোল সফর।
চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকায় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন হর্ষবর্ধন। তিনি বিদায়ী হাইকমিশনার শ্রী পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি ব্যাংককে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সকাল সাড়ে ১০ টার সময় সিঅ্যান্ডএফ এজেন্ট মিলনায়তনে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের সমস্যার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
এরপর তিনি বেনাপোল স্থলবন্দর ও পেট্রাপোল সীমান্তে স্থাপিত ‘সুসংহত ইন্ট্রিগ্রেটেড চেকপোস্ট’ পরিদর্শন করবেন। পরে সেখানে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। এরপর কলকাতা-বেনাপোল-খুলনার মধ্যে সরাসরি রেল চলাচলের সম্ভাব্য স্থান বেনাপোল রেলস্টেশন পরিদর্শন করবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি নড়াইলের উদ্দেশ্যে বেনাপোল ত্যাগ করবেন।    
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বন্দর ও কাস্টমসের বিভিন্ন সমস্যাসহ ব্যবসায়ীদের পাঁচ বছরের মাল্টিপল ভিসার কথাও তাকে জানানো হবে। শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেনাপোল বন্দর, চেকপোস্ট, রেল স্টেশনসহ তিনি যেখানে যাবেন সেখানকার নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

এপিএইচ/

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধ নয়, কিস্তি না দেওয়ায় সাঈদীর প্লট বাতিল

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের