বাংলাদেশি ব্যবসায়ীদের ৫ বছরের ভিসা দেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার

বেনাপোল প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৬, ১৩:০৩আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৩:১১

বেনাপোলে ভারতীয় হাইকমিশনার
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ব্যবসার কাজে ভারত যাতায়াতকারী বাংলাদেশি ব্যবসায়ীদের পাঁচ বছরের জন্য ভিসা দেওয়া হবে। ভবিষ্যতে বাংলাদেশিদের টুরিস্ট ভিসার মেয়াদও পাঁচ বছর করা হবে। শুক্রবার (১৯ আগস্ট) বেনাপোল সফরে গিয়ে তিনি এই কথা বলেন।  

উল্লেখ্য ঢাকায় যোগদানের পর প্রথমবারের মতো  বেনাপোল সফরে গেলেন শ্রিংলা। ঢাকা থেকে রওনা হয়ে যশোর থেকে শুক্রবার বেলা ১১টার সময় বেনাপোল পৌঁছান তিনি। বেনাপোলে ভারতীয় হাইকমিশনার  

বেনাপোলে কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন শ্রিংলা। সেখান থেকে বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে যান। আগামী বছর কলকাতা-বেনাপোল-খুলনার মধ্যে সরাসরি রেল চলাচলের সম্ভাব্য স্থান হিসেবে তিনি এই রেল স্টেশন পরিদর্শন করেন।

এরপর তিনি বেনাপোল কাস্টমস হাউস পরিদর্শন করেন ও সীমান্তের ওপারে পেট্রাপোল চলে যান। শুক্রবারই তার ফিরে আসার কথা রয়েছে। বেনাপোল থেকে শ্রিংলা নড়াইলে যাবেন। সেখানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী ও বাংলাদেশের মেয়ে শুভ্রা মুখার্জির প্রথম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন।  

আরও পড়ুন- 

মানবতাবিরোধী অপরাধ নয়, কিস্তি না দেওয়ায় সাঈদীর প্লট বাতিল
অনেক অভিযোগ, তবু আমলে নিচ্ছে না বিএনপির হাই কমান্ড

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে