পেটের ভেতর থেকে বের হলো কাচের বোতল

বরিশাল প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৬, ১৭:২২আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৮:১৭

অপারেশনের পর হাসপাতালের বেডে জালাল এবং  পেট থেকে বের করা কাঁচের বোতল

বরিশালে ৪০ বছরের এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার চালিয়ে পাকস্থলীর ভেতর থেকে একটি বড় কাচের বোতল বের করা হয়েছে।

ওই রোগীর নাম জালাল। তিনি ভোলা জেলার লালমোহন থানার ফরাসগঞ্জ গ্রামের আব্দুল মোনাজের ছেলে।

জানা যায়,গত ১৭ আগস্ট রাতে জালাল বরিশাল নগরীর পেরারা রোডের হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি হলে পরের দিন তার শরীরে সফলভাবে ওই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

ক্লিনিকের সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে রোগীর শারীরিক অবস্থা ভালো থাকলেও পেটের ভেতরে কাচের ওই বোতল থাকা রহস্যজনক।

ক্লিনিক সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাতে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে জালাল হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি হন।সে সময় রোগীর স্বজনেরা তার পেটের ভেতর প্লাস্টিকের বোতল ঢোকার কথা বলেন চিকিৎসকদের।

কিভাবে ওই বোতল ঢুকেছে জানতে চাইলে রোগীর স্বজনেরা কখনও বলেছেন,জ্বীনের আছর করায় এমনটা হয়েছে।আবার কখনও বলেছেন বাঁশের পুল পার হতে গিয়ে তা ভেঙে পানিতে পড়ার পর এমনটা হয়েছে। পরে চিকিৎসকরা প্লাস্টিকের বোতল খুঁজতে রোগীর কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। এক পর্যায়ে ক্লিনিকের সার্জন ডা. জাহাঙ্গীর আলম সেলিম এক্সরের মাধ্যমে পেটের ভেতর বোতল সদৃশ বস্তু দেখতে পান।

ডা. জাহাঙ্গীর আলম সেলিম জানান, বোতলটি পায়ুপথ দিয়ে বের করা অসম্ভব হওয়ায় তিনি ওই রোগীকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে যাওয়ার পরামর্শ দেন।কিন্তু তাতে সম্মত না-হওয়ায় রোগীর ইচ্ছায় ১৮ আগস্ট অস্ত্রোপচার করে বোতলটি বের করা হয়।

তার চিকিৎসা জীবনে এতো বড় বোতল পায়ুপথ দিয়ে পেটে ঢোকা কিংবা এমন কোনও বিষয় নিয়ে অপারেশনের কথা শোনেননি বলে জানান এই চিকিৎসক।

রোগী ও রোগীর স্বজনেরা কাল্পনিক সব গল্প বলে আসলেও ওই বোতলটি যে প্রচণ্ড চাপ প্রয়োগ করে পায়ুপথ দিয়ে শরীরে ঢোকানো হয়েছে তা নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা।

/এমএসএম/ এপিএইচ/

অারও পড়ুন:হাসপাতালের নারী ওয়ার্ডে পুরুষ হকার!

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি