লাউয়াছড়ায় ২৫ হাজার গাছ না কাটার সিদ্ধান্ত

মৌলভীবাজার প্রতিনিধি
২০ আগস্ট ২০১৬, ০৭:৩২আপডেট : ২০ আগস্ট ২০১৬, ০৭:৪৪



লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা, ছবি- সংগৃহীত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে মৌলভীবাজারের লাউয়াছড়ায় জাতীয় উদ্যান এলাকায় রেললাইনের দুইপাশের ২৫ হাজার গাছ না কাটার সিদ্ধান্ত হয়েছে। তবে রেলযাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ মনে হলে তবেই তা কাটা হবে, তা ছাড়া নয়।

বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও মিহির কুমার দো বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ আগস্ট (বৃহস্পতিবার) পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং রেলওয়ে মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হক, রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মো. আরমান হোসেন প্রমুখ।

বৈঠকে সিদ্ধান্ত হয়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের গাছ গণহারে কাটা যাবে না। রেল বিভাগের চিঠিতে দুর্ঘটনা এড়াতে লাইনের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনের দুই পাশের ৫০ ফুট করে গাছ কাটার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

বলা হয়, রেললাইনের পাশে কোনো গাছ ঝুঁকিপূর্ণ মনে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা জরিপ করে এসব গাছ অপসারণ করবেন। এ জন্য রেলওয়ে ও বন বিভাগের প্রতিনিধি এবং কমলগঞ্জের ইউএনও কিংবা তার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনারকে (ভূমি) তিন সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান, ছবি-সংগ্রহ প্রসঙ্গত, ৯ এপ্রিল রেলওয়ের পক্ষ থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রেললাইনের দুই পাশের গাছ কাটতে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে চিঠি দেওয়া হয়। চিঠি অনুযায়ী, ছোটবড় ২৫ হাজারের বেশি গাছ কাটা পড়ার আশঙ্কা দেখা দেয়, যা জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য হুমকি।

২০ জুন বাংলা ট্রিবিউনে ‘লাউয়াছড়া উদ্যানে দুর্ঘটনা এড়াতে ২৫ হাজার গাছ কাটতে রেলওয়ের চিঠি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে পরিবেশবাদী সংগঠন ও পরিবেশকর্মীরা লাউয়াছড়া জাতীয় উদ্যান রক্ষায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বাংলা ট্রিবিউনকে বলেন, তিন সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে। ঝুঁকিপূর্ণ এমন কোনও গাছ অপসারণ না করলেই চলে না, সে বিষয়ে কমিটি সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেবে।

রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী মো. আরমান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আগেও ২৫ হাজার গাছ কাটার কথা বলিনি। জাতীয় উদ্যানের রেললাইনের দু'পাশে রেলওয়ের ৫০ ফুট জমিতে ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। যেহেতু ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করে, সেহেতু ট্রেনযাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিছু ঝুঁকিপূর্ণ গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝুঁকিপূর্ণ গাছ কাটার এবং গাছ কাটার ব্যাপারে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা সরেজমিন ঘটনাস্থলে গিয়ে ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে তারপর এসব গাছ কাটা হবে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান বলেন, রেললাইনে গাছ পড়ার কারণে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী গাছ কাটার জন্য চিঠি দিয়েছিল। কিন্তু সংরক্ষিত বনে চাইলেই গাছ কাটা যাবে না। এমনকী লাগানোও যাবে না। রেললাইন চালু থাকবে, গাছও থাকবে।

/এবি/

আরও পড়ুন

চট্টগ্রামে ঘাঁটি গাড়ছে আনসারুল্লাহ বাংলা টিম

তনু হত্যাকাণ্ডের ৫ মাস: বিচার নিয়ে পরিবারের হতাশা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের