শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার বিকাল ৪টার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে নৌ কর্তৃপক্ষ। বিআইডাব্লিউটিসির মাওয়া দফতরের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াসউদ্দিন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খারাপ আবহাওয়ায় পদ্মা উত্তাল হওয়ায় ৪টি রো রো ফেরিসহ সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে সব লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল পুনরায় কখন শুরু হবে তা এখনই বলা যাচ্ছে না।
বিআইডাব্লিউটিসি সূত্রে জানা যায়, ফেরি, লঞ্চসহ সব যান চলাচল বন্ধ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিমুলিয়া ঘাটে তেমন কোনও যানবাহন নেই। ঘাট এলাকা একদম ফাঁকা হয়ে গেছে।
আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষা ২৩ সেপ্টেম্বর থেকে শুরু
/এমও/








