বেতন বাড়ানোর দাবিতে রংপুরে মোটর শ্রমিকদের ধর্মঘটের ডাক

রংপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ১৬:০৬আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৬:০৬

রংপুর মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোনাসুজ্জামান মিন্টু বেতন ভাতা বৃদ্ধি ও নিয়োগপত্র প্রদানের দাবিতে আগামী ২৫ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

সোমবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোনাসুজ্জামান মিন্টু।এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম মুকুল, কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়,সরকার মোটর শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোসহ নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়ে গেজেট প্রকাশ করলেও রংপুরে প্রায় সাত হাজার মোটর শ্রমিককে এখনও নিয়োগপত্র দেওয়া হয়নি। এমনকি বার বার কথা দিয়েও মালিক পক্ষ মোটর শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করার কোনও পদক্ষেপ গ্রহণ করছেনা। ফলে বর্তমান যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে শ্রমিকদের কষ্টে দিন কাটাতে হচ্ছে।

মোটর শ্রমিক নেতারা বলেন, এর আগে ৮ আগস্ট এসব দাবি দাওয়া নিয়ে রংপুরের পুলিশ সুপার কার্যালয়ে গেলে কোতোয়ালি থানার ওসি জাহিদুল ইসলাম ও এস আই জাহাঙ্গীর শ্রমিক নেতাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় তারা পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেন। ওইদিন পুলিশ সুপারের কাছে স্মারক লিপি জমা দিয়ে ২৪ আগস্ট পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ২৪ আগস্টের মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আগামী ২৫ আগস্ট থেকে রংপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।

এ ছাড়াও কোতোয়ালি থানার ওসি জাহিদুল ইসলাম ও এস আই জাহাঙ্গীরের অপসারণ দাবি করেন শ্রমিক নেতারা।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী