টাকা ধার না দেওয়ায় প্রধান শিক্ষককে সবার সামনে জুতাপেটা

লালমনিরহাট প্রতিনিধি
২২ আগস্ট ২০১৬, ২০:১৬আপডেট : ২২ আগস্ট ২০১৬, ২০:৪৪

শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক প্রধান শিক্ষককে স্কুলের সভায় জুতাপেটা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাকিনা ইউনিয়নের গোপালরায় পঞ্চপথী উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ অনুযায়ী, ম্যানেজিং কমিটির সভাপতি আতাউজ্জামান রঞ্জু প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে সবার সামনে জুতাপেটা করেছেন।

এদিকে ঘটনার প্রতিবাদে এবং সভাপতির অপসারণ দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। হয়েছে মানববন্ধনও।

ওই স্কুলের একাধিক শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন ধরেই বিদ্যালয়ের তহবিল থেকে দেড় লাখ টাকা ধার চাচ্ছিলেন আতাউজ্জামান রঞ্জু। কিন্তু প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম টাকা দিতে রাজি হননি। এ নিয়ে রবিবার ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়। সভার একপর্যায়ে ৫০ হাজার টাকা ধার দেওয়ার বিষয়ে সবাই একমত হন। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি আতাউজ্জামান। তিনি উত্তেজিত হয়ে রেজুলেশন বইয়ের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন। এরপর নিজের পায়ের জুতা খুলে উপস্থিত সবার সামনেই প্রধান শিক্ষককে পেটাতে থাকেন। গালিগালাজ করেন। হুমকিও দেন।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরজুফা ইয়াসমীন মিনু। তিনি বলেন, ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলায় ম্যানেজিং কমিটির সভাপতি জুতা খুলে প্রধান শিক্ষককে পেটাতে থাকেন।

প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, 'স্কুলের তহবিল থেকে দেড় লাখ টাকা ধার দিতে কয়েকদিন ধরে চাপ দিচ্ছিলেন সভাপতি রঞ্জু। আমি তার কথায় রাজি না হয়ে কমিটির সভা ডাকতে বলি। সেখানে তিনি আমাকে মারধর করেন।' এখনও নানাভাবে সভাপতি হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক।

আতাউজ্জামান রঞ্জু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্কুলের হিসাব-নিকাশ নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আলম বলেন, ‘বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্ত করতে বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে।’

/এআরএল/

আরও পড়ুন: 

ভারতীয় বিশেষজ্ঞদের অভিমত: সেদেশে অরণ্যের এত কাছে কিছুতেই অনুমতি পেতো না রামপালের মতো প্রকল্প

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের