নাটোরের লালপুরে পদ্মা নদীতে খেয়া নৌকা ডুবে যাওয়ার ঘটনায় প্রশাসনের হিসেব মতে ৬ জন নিখোঁজের মধ্যে বেলাল হোসেন নামে ১ জনের লাশ উদ্ধার করা রয়েছে। অন্য নিখোঁজদের উদ্ধারে কাজ করছে রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও লালপুর ফায়ার সার্ভিস দল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের চকবাদকয়া এলাকার পদ্মা নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
উদ্ধারকৃত বেলাল হোসেনের বাড়ি মোহরকয়া গ্রামে।
এখন পর্যন্ত নিখোঁজ ৫ জন হলেন-উপজেলার চক বাদকয়া গ্রামের লালচাঁদের ছেলে জামাল উদ্দিন ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে চান্দের আলী, মোহরকয়া গ্রামের মোহম্মদ তালুকদারের ছেলে ভাষান, মসলেম উদ্দিনের ছেলে আরজেদ আলী ও নছিমদ্দিনের ছেলে জামরুল।
লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া খেয়া ঘাট থেকে একটি যাত্রীবাহী নৌকায় পদ্মার ওপারে পলাশীর চরে কাজ করতে যাচ্ছিল শ্রমিকরা। বিলমাড়িয়া ঘাট থেকে নদীর মাঝ পথে গেলে প্রচণ্ড বাতাস ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়। পরে সাঁতরে ও অন্য নৌকার সহযোগিতায় যাত্রীরা তীরে পৌঁছালেও ৬ জন যাত্রীর নিখোঁজের খবর জানা যায়। পরে বিকাল ৫টার দিকে উদ্ধারকারীদল ১ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়া নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। নিখোঁজের সংখ্যা ৬ জনের বেশি হতে পারে।
আরও পড়ুন: চট্টগ্রামে এক চালকের ‘ঘুষিতে’ আরেক চালকের মৃত্যু
/এআর/








