নারায়ণগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৬, ১৭:১৭আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৭:১৯

বাল্যবিয়ের প্রতীকী ছবি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা ইসলাম জানান, বুধবার উপজেলার হাটাব টেকপাড়া এলাকার হারুন মিয়ার মেয়ে স্থানীয় হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার মুনমুনকে (১২) তার চাচার বাড়িতে এনে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে তাকে জানান। দুপুর ২টার দিকে পুলিশ পাঠিয়ে ওই বিয়ে বন্ধ করা হয়। এ সময় স্কুল শিক্ষার্থী খাদিজা বিয়ের উপযুক্ত না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিবেন না বলে অঙ্গিকার করেন বাবা হারুন মিয়া ও মা আকলিমা বেগম।

কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

 আরও পড়ুন:

প্রকাশক দীপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক