ট্রেনের ধাক্কায় রাবি ছাত্রী নিহত

রাবি প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ১৮:০৯আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৮:০৯

নিহত ছাত্রী শান্তনা বসাক ট্রেনের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট সংলগ্ন রেলক্রসিং-এর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শান্তনা বসাক বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগর গ্রামে। তার বাবার নাম নরেন্দ্রনাথ বসাক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকালে চারুকলা এলাকার রেললাইনের পাশে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন শান্তনা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি শান্তনাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় শান্তনাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে বিকাল পৌনে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আব্দুল ওয়াহিদ জানান, গুরুতর আহত অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।

সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, ‘বিভাগের তৃতীয় বর্ষের শান্তনা নামে এক ছাত্রী ট্রেনের ধাক্কায় মারা গেছে বলে জেনেছি। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে তার লাশ রাখা আছে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।’

আরও পড়ুন:

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, রাবি ছাত্রমৈত্রী নেতা আটক

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি