নারায়ণগঞ্জে নিহত জঙ্গি রাব্বীর লাশ দাফন করতে দেয়নি গ্রামবাসী

মাগুরা প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১২:১৫আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:৫৪

কাজী ফজলে রাব্বী

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে নিহত জঙ্গি ফজলে রাব্বীর লাশ দাফন করতে দেয়নি গ্রামবাসী। মাগুরার বেরইল পলিতা গ্রামে রাব্বীর লাশ দাফন করতে চেয়েছিল তার পরিবার। কিন্তু গ্রামবাসীর প্রতিবাদে তা ভেস্তে যায়। তবে এখন  রাব্বীর লাশ কোথায় দাফন করা হবে সে বিষয়ে তার পরিবার কিছুই জানায়নি।   

রাব্বী বেরইল পলিতা গ্রামের হাবিবুল্লাহর সন্তান। হাবিবুল্লাহ যশোরের একটি কলেজে শিক্ষাকতা করেন। নিহত রাব্বীর চাচা বরকত উল্লাহ সোমবার রাতে জানান, ‘মঙ্গলবার রাব্বির লাশ দাফনের খবর শোনার সঙ্গে সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ গ্রামবাসীরা প্রতিবাদমুখর হয়ে ওঠে।’

স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, শাহাদত হোসেন ও খাইবার হোসেন জানান, ‘জঙ্গি রাব্বী আমাদের গ্রামকে কলঙ্কিত করেছে। তাই তার লাশ আমরা কোনোভাবেই বেরইল পলিতা গ্রামে দাফন করতে দেব না।’

স্থানীয় চেয়ারম্যান মহব্বত আলী জানায়, জঙ্গি রাব্বীর লাশ বেরইল পলিতা গ্রামে দাফন নিয়ে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছিল। তাই তিনি তার আত্মীয় স্বজনদের লাশ গ্রামে দাফন না করতে অনুরোধ জানায়।

রাব্বীর চাচা বরকত উল্লাহ বলেন, ‘গ্রামবাসীর আপত্তির কারণে আমরা তার লাশ বেরইল পলিতা গ্রামে দাফন না করার সিদ্ধান্ত নিয়েছি।’

 /এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ