একই স্থানে একই সময়ে বিএনপির দু’গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৬




মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা বিএনপির দুই গ্রুপ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় একই স্থানে সভা ডেকেছে। দলীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রীনগর বাজারের যুবদল কার্যালয়ে ডাকা এই সভা নিয়ে যে কোনও ধরনের সহিংসতা এড়াতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ১৪৪ জারি করেছে স্থানীয় প্রশাসন। এরপরও উভয় পক্ষ সেখানে সভা করার দাবিতে অটল থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মা জানান, সমাবেশের স্থান ও সময় নিয়ে দুই গ্রুপই অনড়। এ কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।

উপজেলা বিএনপির পুরনো কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মমিন আলী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন একই স্থানে সভা আহ্বান করেন। অন্যদিকে সদ্য (রবিবার) ঘোষিত কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম কাননও একই স্থানে সভা আহ্বান করেন। এ নিয়ে দু’পক্ষ উপজেলা প্রশাসনের কাছে সভার অনুমতি চেয়ে পত্র দেয়। প্রশাসন কোনও পক্ষকেই অনুমতি না দিয়ে বিষয়টি সমাধানে শেষ পর্যন্ত চেষ্টা চালায়। কিন্তু সফল না হওয়ায় উভয়কেই সর্তক করে রাত ৯ টায় এই ১৪৪ ধারা জারি করে বাজার ও আশপাশে মাইকিং করা হয়।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, তৃণমূল পর্যায়ের মতামত উপেক্ষা করে জেলা বিএনপি রবিবার রাতে নতুন কমিটির অনুমোদন দেয়। এরপরই এখানকার বিএনপিতে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- 

বিএনপির নতুন কমিটি থেকে সঞ্জিব, শিরীন ও পাপিয়ার পদত্যাগ
সাথীর মাকে সৎ মা বানানোর অপপ্রচার চলছে!

/এফএস/

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান