চার শিশু হত্যা মামলা শিশু আদালতে স্থানান্তর

হবিগঞ্জ প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৮

হবিগঞ্জে চার শিশু হত্যা হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন  ট্রাইব্যুনাল থেকে শিশু আদালতে স্থানান্তর করা হয়েছে।  বৃহস্পতিবার মামলার চার্জগঠনের নির্ধারিত তারিখে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে জেলা ও দায়রা জজ আতাব উল্লাহর আদালতে শুনানি হয়। শুনানি শেষে বিচারক মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দিয়ে আগামী ৭ সেপ্টেম্বর চার্জগঠনের তারিখ নির্ধারণ করেন।
এর আগে সকালে করা নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়।
হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম মোল্লা মাসুম জানান, আদালতে আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মামলাটি শিশু আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। আগামী তারিখেই আসামিদের বিরুদ্ধে চার্জগঠন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গত ১২ ফেব্রুয়ারি গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বাড়ির অদূরে একটি বালুর ছড়া থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আব্দুল আলীর দুই ছেলে রুবেল, জুয়েলসহ চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া ঘটনার অন্যতম আসামি বাচ্চু র‌্যাবের ক্রসফায়ারে নিহত হয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী