গুটিয়ে নেওয়া হচ্ছে ওয়ার্ল্ড ভিশনের সুন্দরবন উন্নয়ন প্রকল্প

খুলনা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩২

ওয়ার্ল্ড ভিশন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘সুন্দরবন উন্নয়ন প্রকল্প’ আগামী ৩০ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন ২০ বছরের উন্নয়ন যাত্রার সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন কার্যক্রমের সময় ১০ হাজার ৫৪২ জন পথশিশুর সক্ষমতা সৃষ্টি করা হয়েছে। এসময়ে ৬ কমিউনিটি ভিত্তিক সংগঠন (সিবিও), ১৫টি শিশু ফোরাম, ১৪টি শিশু ম্যানেজমেন্ট কমিটি (সিডাব্লিউএমসি), ৮ জরুরি স্বাস্থ্য প্রস্তুতি কমিটি (ইএইচপিসি), ১৬ পানি ও স্যানিটেশন কমিটি, ৬টি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হয়েছে।
এছাড়া, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২ লাখ ৩ হাজার জনগোষ্ঠীকে সহায়তা করা হয়। স্বাস্থ্য বিষয়ে ৩৩ হাজার ১৫৭ জন, শিক্ষা বিষয়ে ৯ হাজার ৮৬৮ জন, অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে ৫ হাজার ২৯০ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। ১৯৯২ সালে ওয়ার্ল্ড ভিশন সিঙ্গাপুরের সহযোগিতায় কেসিসির ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ড উন্নয়নের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছিল।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমবায় অফিসের জয়েন্ট রেজিস্ট্রার অঞ্জন কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেকটর ফ্রেড উইটেভেন, কেসিসির সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আর এফ হাসনা হেনা, প্রদীপ্ত সমবায় সমিতির সভানেত্রী প্রতিভা মিস্ত্রি এবং শিশু ফোরামের সভাপতি মো. আল আমিন। সম্মানিত অতিথি ছিলেন জেমস লাউ এবং ওয়ার্ল্ড ভিশন সিঙ্গাপুরের এক্সেকিউটিভ কারুন্যা প্রভাহরন।

অনুষ্ঠানে প্রধান অতিথির কাছে প্রকল্পটির সমাপনী প্রতিবেদন হস্তান্তর করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেকটর বলেন, ‘এ অঞ্চলের মানুষ এখন স্বাবলম্বী এবং দৃঢ় প্রত্যয়ী।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী