কাশিমপুর কারাগারে ঢুকেছেন মীর কাসেমের ৪৭ স্বজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৫

কারাফটকে মীর কাসেমের স্বজনবাহী গাড়ি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারের ভেতরে ঢুকেছেন তার পরিবারের ৪৭ জন সদস্য। বিকাল ৩টা ৩৮ মিনিটে তারা কারাগারের ভেতরে ঢোকেন।

এর আগে শনিবার সকাল কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা করার জন্য ডাকে বলে জানান মীর কাসেমের মেয়ে সুমাইয়া রাবেয়া।

গাড়িতে মীর কাসেমের  স্বজনেরা

কাশিমপুর কারাগারের গেট থেকে বাংলা ট্রিবিউনের গাজীপুর প্রতিনিধি জানান, ৬টি গাড়িতে করে ৪৫ থেকে ৪৭ জন লোক মীর কাসেমের সঙ্গে দেখা করতে কারাগারে পৌঁছেছেন। তাদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।  

এর আগে সকালে কারাগার কর্তৃপক্ষ টেলিফোনে মীর কাসেমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সাড়ে ৩টায় সাক্ষাতের জন্য কারাগারে হাজির হওয়ার কথা জানান। মীর কাসেমের মেয়ে সুমাইয়া বলেন, ‘আমাদের ব্যক্তিগত সহকারীকে টেলিফোনে বিষয়টি জানানো হয়েছে। আমরা সবাই সেখানে উপস্থিত থাকবো।’

কারাগারের সামনে মীর কাসেমের স্বজনরা

চূড়ান্ত রায়ের পর মীর কাসেম তার নিখোঁজ সন্তান ফিরে না আসা পর্যন্ত প্রাণভিক্ষার সিদ্ধান্ত নেবেন না বলে জানিয়েছিলেন। তবে মত পাল্টে শুক্রবার তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়ার বিষয়ে কারা কর্তপক্ষকে জানান। এরপর মীর কাসেমের ফাঁসি কার্যকর হতে আর কোনও প্রক্রিয়া বাকি থাকলো না। জেল কর্তৃপক্ষ জানান, সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই রায় কার্যকর করবে কারা প্রশাসন।

এদিকে, শুক্রবার থেকেই কাশিমপুর কারাগারের চারপাশে, বিশেষ করে কারা ফটকের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারা ফটকেও তল্লাশি করে নিয়মিত দর্শনার্থীদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- 

আলিশান বাড়িতে সপরিবারেই থাকতো জঙ্গি মুরাদ
রূপনগর জঙ্গি আস্তানা থেকে জিহাদি বই, পিস্তল, গুলির খোসা, ছুরি জব্দ

/ইউআই/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান