সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত থেকে নয়ন মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, কাঁটাতারের বেড়া সংলগ্ন একটি মাঠে শিশুরা খেলাধুলা করছিল। পরে নয়ন মিয়া তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনতে ওই স্থানে গেলে বিএসএফ’র সদস্যরা তাকে ধরে নিয়ে যায।
সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান,ওই বৃদ্ধকে ছাড়িয়ে আনার জন্য বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
/এআর/








