বাগেরহাটে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিকে কারাদণ্ড

বাগেরহাট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৭:০৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৭:০৮

কারাদণ্ড বাগেরহাটের চিতলমারী এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাবিবুর রহমান শেখকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে চিতলমারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ এই দণ্ড প্রদান করেন।
চিতলমারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জানান, এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান শেখের বিরুদ্ধে স্কুলের ভাড়াটিয়া দোকানিদের হুমকি দিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
প্রসঙ্গত, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান শেখ সদ্য জাতীয়করণ করা এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছেন, এমন অভিযোগের বিষয়টি বাগেরহাট জেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় আলোচিত হয়। এরপরই তদন্ত করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় প্রদান করা হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম