চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৬:২১

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের স্বরুপনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা কারাগারে আটক নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালামের সঙ্গে দেখা করে ফেরার পথে আব্দুর রহমানকে এলোপাথাড়িভাবে মারধর করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এসময় তার বাম হাত ও ডান পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আব্দুর রহমানের বড় ভাই আব্দুর রাজ্জাক জানান, হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আব্দুর রহমানের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন এবং তার বাম হাত ও ডান পা ভেঙে গেছে। সদর মডেল থানার ওসি (তদন্ত) চৌধুরী জুবায়েরও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের