ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে গজারিয়ায় মেঘনা সেতু থেকে দাউদকান্দির গোমতি সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কের প্রায় পুরো অংশ জুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে।

ভবেরচর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই কামরুজ্জামান রাজ বাংলা ট্রিবিউনকে জানান, ঈদুল আযহার ছুটির কারণে রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপে এই যানজটের সৃষ্টি হয়েছে। তিনি আরও জানান, গত দুদিন ধরে যানবাহনের চাপ বেশি থাকায়  যানজট লেগে থাকে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে যানজট একটু বেশি।

তিনি আরও জানান, মহাসড়ক চার লেনের হলেও সেতু দুই লেনের। এতে সেতুর টোল প্লাজায় একসঙ্গে ছয়টি গাড়ি টোল দিয়ে যখন দুই লেনে এসে পড়ে তখনি যানজটের সৃষ্টি হয়।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোশারফ হোসেন জানান, ঢাকা-মাওয়া মহাসড়ক স্বাভাবিক। যানজট নেই। তবে ফেরি পারাপারের অপেক্ষায় শতাধিক গাড়ি দেখা গেছে।

/এমডিপি/

আরও পড়ুন শিশু হত্যার দায়ে বাবা ও সৎ মায়ের মৃত্যুদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী