সেপটিক ট্যাংকে বাবার লাশ, ছেলে পলাতক

মৌলভীবাজার প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৫০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৫৫

মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ বাবাকে হত্যার পর লাশ গুমের জন্য সেপটিক ট্যাংকে ফেলে দেয় ছেলে, এমন অভিযোগ পাওয়া গেছে। কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক বিনয় ভূষণ জানান, এ বিষয়ে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মহব উল্লাহ নামের ওই বাবা নিখোঁজের এক সপ্তাহ পর শুক্রবার বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেপটি ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করে। ঘটনার পর থেকে ছেলে গা-ঢাকা দিলেও পরিবারের ৪ সদস্যকে সন্দেহমূলকভাবে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামের মহব উল্লাহ (৬৫) সঙ্গে দীর্ঘদিন থেকে সম্পত্তি নিয়ে তার ছেলে মইনউদ্দিনের বিরোধ চলছিল। স্থানীয়রা
৩ সেপ্টেম্বর শনিবার রাত থেকে মহব উল্লাহ নিখোঁজ হন। পরিবারের অন্য সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পুলিশের দারস্থ হন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা মহব উল্লাহকে উদ্ধার করে দেয়ার জন্য ছেলে মইনউদ্দিনকে চাপ প্রয়োগ করেন।

৭ সেপ্টেম্বর বুধবার থেকে গা ঢাকা দেয় মইনউদ্দিন।

শুক্রবার দুপুরে তাদের বাড়ির সেফটি ট্যাংক থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সেফটি ট্যাংকের ঢাকনা তুলে লাশ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ বিকাল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক বিনয় ভূষণ জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে এবং পুত্র মইনউদ্দিনকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি