খুলনার পশুর হাটে ৫ ঘণ্টায় আড়াইশ’ পশু বিক্রি

খুলনা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৫৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ০৬:০২

খুলনার হাটে ওঠা গরু খুলনা মহানগরীর জোড়াগেট কোরবানির পশুর হাটে হঠাৎ বিক্রি গতিশীল হয়ে উঠেছে। মাত্র ৫ ঘণ্টায় এখানে ২৫২টি পশু বিক্রি হয়েছে। আদায় হয় ৬ লাখ ১৬ হাজার টাকা।
কেসিসির বাজার সুপার গাজী সালাহউদ্দিন বলেন, উদ্বোধনের পর শুক্রবার সন্ধ্যায় হঠাৎ হাটে জোয়ার আসে। মাত্র ৫ ঘণ্টায় আড়াইশ’ পশু বিক্রি হয়।
বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৫টি ছাগল এবং ২৩৭টি গরু বিক্রি হয়।
এ থেকে কেসিসির কোষাগারে জমা হয় ৬ লাখ ১৬ হাজার ৬৬০ টাকা।
এর আগ পর্যন্ত এ হাটে ৫৪টি পশু বিক্রি ছিল। যা থেকে ১ লাখ ১২ হাজার ১৮০ টাকা আদায় হয়েছে।
উদ্বোধনের পর থেকে ৫ দিনে এ হাটে ৩০৬টি পশু বিক্রি থেকে রাজস্ব আয় হয়েছে ৭ লাখ ২৮ হাজার ৮৪০ টাকা।
তিনি বলেন, এ হাটে হাসিল ছাড়াও খুঁটি প্রতি গরুর জন্য ৫০ টাকা ও ছাগলের জন্য ২০ টাকা হারে আদায় করা হয়।

আদায়ের সম্পূর্ণ হিসাব কম্পিউটারাইজড সিস্টেমে থাকার কারণে যে কোনও ধরণের তাৎক্ষণিক হিসেব বা চিত্র সহজেই ধরা পড়ে।

/এইচকে/

পড়ুন: সেপটিক ট্যাংকে বাবার লাশ, ছেলে পলাতক 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস