বরগুনায় কলেজছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা, আটক ১

বরগুনা প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৪

বরগুনা বরগুনা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে দোকানে আটকে রেখে যৌন হয়রানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে এনামুল কবির নামের এক স্বাস্থ্য সহকারীকে আটক করেছে বরগুনা থানার পুলিশ। এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন পিপিএম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে চরকলোনী এলাকার সদর রোডে বরগুনা রেস্ট হাউজ কমপ্লেক্সের নীচতলার একটি কমপিউটারের বন্ধ দোকানের ভেতর থেকে ডাকাডাকির শব্দ পাওয়া যায়। ভেতর থেকে নারীকণ্ঠ শুনতে পেয়ে এসময় থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।    
স্থানীয় সূত্র জানান, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের একজন স্বাস্থ্য সহকারী। দীর্ঘদিন ধরে সে চরকলোনী এলাকার সদর রোডে বরগুনা রেস্ট হাউজ কমপ্লেক্সের একটি কমপিউটারের দোকান চালিয়ে আসছিল। কমপিউটার শেখার সার্টিফিকেট দেওয়ার কথা বলে এনামুল কবীর ওই শিক্ষার্থীকে তার দোকানে আসতে বলে।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন পিপিএম জানান, অভিযুক্ত এনামুল কবীরকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ দায়ের করতে চাইলে মামলা নেওয়া হবে বলেও জানান তিনি। 

/এইচকে/

পড়ুন: বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী