উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী

গাজীপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৭

টাম্পাকোর ধ্বংসস্তূপের উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। সোমবার সকাল থেকে ভারী যন্ত্রপাতি নিয়ে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরাতে এক মাসের বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান।

ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিগেডিয়ার জেনারেল এএসএম মাহমুদ হাসান বলেন, ‘টাম্পাকোতে রানা প্লাজার চেয়ে অনেক বেশি গার্বেজ জমে আছে। গার্বেজ সরাতে এক মাসের বেশি সময় লাগতে পারে। সোমবার থেকে কাজ শুরু করলেও ঈদের পরের দিন থেকে সেনা সদস্যরা পুরোদমে কাজ করবেন।’

এই সেনা কর্মকর্তা আরও জানান, ‘এখানে ইথাইলের মতো কেমিক্যালের ড্রাম রয়েছে। এসব জায়গায় কাজ করার মতো অভিজ্ঞতা তাদের নেই। ইথাইল ড্রামগুলো তারা স্পর্শ করবেন না। এটাকে বাদ দিয়ে যতটুকু সম্ভব গার্বেজ ক্লিয়ার করবেন।’

সেনাবাহিনীকে উদ্ধারকাজে সহায়তা করছেন গাজীপুর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা।

গাজীপুরের দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, ‘সোমবার ভোর থেকেই সেনাবাহিনীর সদস্যরা দমকল বাহিনীর কর্মীদের পাশাপাশি কাজে যোগ দিয়েছেন।’

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানান, ‘সোমবার  সকাল ৭টা থেকে দুপুর পৌনে তিনটা আরও তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩।

উল্লেখ্য, গত শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে  টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি  ধসে পড়ে।

এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী