ঈদের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

নাটোর প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০০

নাটোর নাটোর শহরের উত্তরপটুয়াপাড়া মহল্লায় ঈদের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম শ্রী মদন। তিনি শহরের ঝাউতলা গুচ্ছগ্রামের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তিনি নিহত হন। নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আবুল কালাম আজাদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে উত্তরপটুয়াপাড়া মহল্লার সন্টু মৈত্রের নির্মাণাধীন বাড়ির ছাদে কাজ করছিলেন মদন। এসময় ছাদের ওপরে টাঙানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সে নিচে পড়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী