ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের দাফন সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৬, ০৩:১৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ০৩:১৮

ছত্রলীগ নেতা নজরুল ইসলাম বাংলাদেশ ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক সহ সম্পাদক মেধাবী ছাত্রনেতা নজরুল ইসলামকে শেষ বিদায় জানালেন তার রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা।
১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঈদুল আজহার দিনে সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে নিজ গ্রামে শেষ জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এরআগে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
নিজ গ্রামে শেষ জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ  আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম শাওন, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মুহিবুল ইসলাম মিছবাসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, সিলেট জেলা ছাত্রলীগ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

চোখের জলে  সকলে নজরুলকে শেষ বিদায় জানান।

সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু। হঠাৎ প্রচন্ড মাথাব্যাথা ও ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হলে তিনি গত ১০ আগস্ট তিনি ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ধরা পড়ে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি