ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪০

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরও দুই জন। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে বিজয়নগরের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশাদ জানান  শশই এলাকায় ঢাকা-সিলেট পথে চলাচলকারী এনা পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৭ জন  মারা যান। হাসপাতালে আনার পর মারা যান আরও একজন। ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আহত দুই জনকে  ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে থানায় রাখা  হয়েছে।  

নিহতরা হলেন- মৌলভীবাজার জেলার  কমলগঞ্জ উপজেলার রূপসপুর গ্রামের হাবিবুর রহমান ও তার দুই ছেলে আবু সুফিয়ান ও মো. কামরান, তাদের নিকট আত্মীয় মোরশেদুর রহমান, আলী হাসেন, আব্দুল হান্নান ও মোক্তার মিয়া। তবে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

নিহতদের স্বজন ফয়সাল আহমেদ জানান, হতাহতরা সবাই আবু সুফিয়ানের বিয়ে উপলক্ষে তারা মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে  ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধ ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। বতর্মানে দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাসটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া  বিশ্বরোড হাইওয়ে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

আরও পড়ুন- 

সীমান্ত এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে ‘সীমান্ত ব্যাংক’
সাজাপ্রাপ্ত তিন যুদ্ধাপরাধীর পরিবার সরকারের নজরদারিতে

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান