তিতাসকে দায়ী করে টাম্পাকোর শ্রমিকদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩০

টাম্পাকোর শ্রমিকদের মানববন্ধন টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের জন্য কারখানা মালিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। তারা টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচে কারখানার শ্রমিক-কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষকে দায়ী করে শ্রমিক-কর্মচারীরা স্লোগান দেন, ‘টাম্পাকো পুড়লো কেন, তিতাস গ্যাস জবাব চাই’, ‘টাম্পাকো পরিবার বাঁচাতে প্রধানমন্ত্রীর সাহায্য চাই’, ‘টাম্পাকো বাঁচলে টাম্পাকো পরিবার বাঁচবে’, ‘সুখে ছিলাম-দুঃখে আছি আমরা, টাম্পাকোকে ভালবাসি’, ‘টাম্পাকোর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চাই, করতে হবে’। টাম্পাকোর শ্রমিকদের মানববন্ধন

স্লোগান, ব্যানার, ফেস্টুন নিয়ে কারখানার শতাধিক শ্রমিক-কর্মচারী আধা ঘন্টার এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অপারেটর জাকির হোসেন, দেলোয়ার হোসেন, লিটন, মজিবুর রহমান, আব্দুর রহিম প্রমুখ।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর (শনিবার ) ভোর ছয়টা পাঁচ মিনিটের দিকে গাজীপুরের টঙ্গীর টাম্পাকো প্যাকেজিং কারখানার পাঁচতলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেখানে শ্রমিকেরা রাতের শিফটে কাজ করছিলেন। বিস্ফোরণের পর ভবনটি আংশিক ধসে পড়ে। বুধবার পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জন।

আরও পড়ুন- 

সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত!
জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে তুরস্কের

/এফএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি