ব্যবসায়িক উদ্দেশ্যে চালিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

রাবি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪২

রাবিতে শিক্ষার্থীদের স্বর্ণপদক পড়িয়ে দিচ্ছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও আমরা জ্ঞান সৃষ্টির জন্যই অগ্রাধিকার দিচ্ছি। কিন্তু একটা শ্রেণি এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন। শিক্ষার নামে দেশের যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবসা করছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থাও নিয়েছি। তারপরও উচ্চ আদালতে ‘স্টে’ অর্ডার নিয়ে তারা বিশ্ববিদ্যালয়গুলো চালিয়ে যাচ্ছে। মামলা সম্পন্ন হলে আমরা বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেবো।’

বুধবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে বিশ্ববিদ্যায়ের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ৬৮ শিক্ষার্থীর হাতে তিনি র্স্বণপদক, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল-ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অ্যধাপক চৌধুরী সারওয়ার জাহান।

অনুষ্ঠানে ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, ৩ জনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও ১ জনকে ডা. এ কে খান স্বর্ণপদক দেওয়া হয়। শিক্ষামন্ত্রী এসব পদক প্রদান করেন। মাস্টার্স বা এমবিবিএস পরীক্ষায় অনুষদে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অধিকারীকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, দর্শণ বিষয়ে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারীকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস (শেষ বৃত্তিমূলক, নিয়মিত) পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বরসহ চিকিৎসা অনুষদে প্রথম স্থান অধিকারীকে ডা. এ কে খান স্বর্ণপদক দেওয়া হয়।

আরও পড়ুন- 

ছেলের দেওয়া আগুনে অবশেষে মারা গেলেন বাবা
অদ্ভুত যত কৌশল মাদক পাচারে

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী