বরিশালে লঞ্চডুবির ঘটনায় আরও ৬ মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৬:১৯

বরিশালে সন্ধ্যা নদীতে লঞ্চডুবি

বরিশালের বানারীপাড়ায় ‘এম এল ঐশি-প্লাস’ নামে যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় আরও ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল হতে রাত ৯টার মধ্যে মরদেহ ছয়টি উদ্ধার করা হয়।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার এবং বানারীপাড়া থানার ও,সি  জিয়াউল হাসান বাংলা  ট্রিবিউনের কাছে এ সংবাদের সত্যতা স্বীকার করে বলেছেন, লাশ শনাক্ত করতে স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এ নিয়ে এ পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ এ। তথ্য অনুসন্ধান কেন্দ্রের হিসাবে মতে এখনও ৮ জন নিঁখোঁজ রয়েছে।

এদের মধ্যে  উজিরপুরের খলিল হাওলাদারের স্ত্রী হামিদা বেগম (৪০), বানারীপাড়ার মালেক সরদারের পুত্র স্বরুপকাঠি ফায়ার স্টেশনের কর্মী রুহুল আমিন (৩০),  বানারীপাড়ার আলমগীর হোসেনের শিশু কন্যা মারিয়া(৩), পূর্ব সৈয়দকাঠি গ্রামের মিলন ঘরামির স্ত্রী খুকুমনি (২৬) এবং এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ (৬০) ও এক অজ্ঞাতপরিচয় যুবক (২৬) রয়েছে ।

এখনও হামিদার  ছেলে নাফিছ (৯), বানারীপাড়ার আঃ মজিদ হাওলাদার (৪৫), হামেদ হাওলাদারের পুত্র জাকির হাওলাদার (৪০), উজিরপুরের মনিশংকরের স্ত্রী আল্পনা রানী (২৫), উজিরপুরের সিদ্দিকুর রহমানের পুত্র রাফি (৭) সহ ৮জন নিখোজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যোগাযোগ : বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার : ১৭১৬-০৪০২০০, বানারীপাড়া থানার ওসি  জিয়্উাল হাসান : ০১৭১৩-৩৭৪২৭৩, ‘নির্ভীক’ এর ক্যাপটেন রফিকুল ইসলাম : ১৭১৮-৭০০৭০২, পুলিশ সুপার এস এম আখতারুজ্জামান : ১৭১৩-৩৭৪২৬০, জেলা প্রশাসক ড: গাজি মো: সাইফুজ্জামান : ০১৭১৩-০৬৪৩৯৬ ।

/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম