শুক্রবারও চলবে মেট্রোরেল?

জুবায়ের আহমেদ
১৪ মে ২০২৪, ১১:০০আপডেট : ২৩ মে ২০২৪, ১৭:৩৯

দেশে নতুন আধুনিক গণপরিবহন মেট্রোরেল। সাধারণ মানুষের সঙ্গে এর পরিচয় করিয়ে দিতে এবং ব্যবহারে অভ্যস্ত করতে ধাপে ধাপে চালু করা হয় বিভিন্ন স্টেশন। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে সময়ও বাড়ানো হয়। বর্তমানে মেট্রোরেল সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। তবে এটি সপ্তাহে ছয় দিন। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। তবে যানজটহীন ও আরামদায়ক এই গণপরিবহনের সুবিধা ছুটির দিনেও পেতে চান যাত্রীরা। এ কারণে শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি বিবেচনা করছে এর পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী জুলাই থেকে অন্যান্য দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। একাধিক সূত্রে এই তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে কোনও কর্মকর্তা সরাসরি বক্তব্য দিতে রাজি হননি।

প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হয়তো কয়েকদিন পর আমাদের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন, যদি এ রকম কোনও সিদ্ধান্ত হয়।’

কমবে পিক আওয়ারের হেডওয়ের সময়

সূত্র জানায়, যাত্রীর চাপ বাড়ায় সকাল-সন্ধ্যা পিক আওয়ারের হেডওয়ে সময় (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) কমানো হতে পারে। জুনে কার্যকর হতে পারে এই সিদ্ধান্ত। এ ক্ষেত্রে হেডওয়ে সময় কমিয়ে ৫ মিনিট করা হতে পারে, বর্তমানে যা ৮ মিনিট রয়েছে।

এদিকে মেট্রোরেলের জনবল বাড়াতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেবে ডিএমটিসিএল। তবে এ ক্ষেত্রে স্থায়ী নয়, চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে বলেও সূত্র জানিয়েছে।

/আরকে/
টাইমলাইন: মেট্রোরেল
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২১
২৪ আগস্ট ২০২৪, ১১:২৪
১৪ মে ২০২৪, ১১:০০
শুক্রবারও চলবে মেট্রোরেল?
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
জাতীয় হকি দলের অধিনায়ক রোমান, আমিরুল সহ-অধিনায়ক
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে