আদালতে অসুস্থ হয়ে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ মে ২০২৪, ২২:৩৪আপডেট : ১৩ মে ২০২৪, ২২:৩৫

চট্টগ্রাম আদালতে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। সোমবার (১৩ মে) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে। পরে তিনি শারীরিকভাবে সুস্থতা বোধ করলে তাকে ফেনী কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাবুল আক্তারের আইনজীবী মামুনুল হক বলেন, বাবুল আক্তার কয়েকদিন ধরে জ্বরসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। আদালতে তিনি আসামির কাঠগড়ায় বেঞ্চে বসা ছিলেন। অসুস্থতার কারণে সেখানে তিনি ঢলে পড়েন। পরে স্বজনরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলেন।

তিনি আরও বলেন, আজ বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখ ছিল। ফেনী কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। সাক্ষী হাজির না থাকায় আদালতে সাক্ষ্যগ্রহণ হয়নি। অসুস্থতার কারণে চট্টগ্রাম কারাগারে রাখার আবেদন জানানো হয়। আদালত তা না মঞ্জুর করে ফেনী কারাগারে পাঠানোর আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুর রশিদ বলেন, আজ আদালতে বাবুল আক্তার অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজন ও পুলিশ প্রাথমিক চিকিৎসা দিলে তিনি সুস্থতা বোধ করেন। আজ একজন ম্যাজিস্ট্রেটের আদালতে সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত আগামী বুধবার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেছেন।

আদালত সূত্র জানিয়েছে, মিতু হত্যা মামলার চার্জশিটে ৯৭ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়। ইতিমধ্যে ৪৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু।

/এফআর/
সম্পর্কিত
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
এসআই আলতাফ হত্যায় আরও তিন আসামির স্বীকারোক্তি, দুজন ৫ দিনের রিমান্ডে 
রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
বলপূর্বক শ্রমে পরিবার, প্রসবকালে প্রাণ গেলো মা ও নবজাতকের
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা