চট্টগ্রামে সার কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম ব্যুরো
২৩ সেপ্টেম্বর ২০১৬, ২০:১২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৩

প্রতীকী আগুন নগরীর পতেঙ্গা এলাকার এক ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে আনুমানিক ১০টা বেজে ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা প্রাথমিকভাবে মনে করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যে কারখানায় ব্যাপক ভীতি ছড়িয়ে পড়ে। চারপাশে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। একটি গুদাম ঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোনও হতাহতের ঘটনার কথা জানা যায়নি। ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে চার লাখ টাকা হতে পারে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভোর ৫টার দিকে আাগুন নিয়ন্ত্রণে আসে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে