চাঁদপুরে স্কুলছাত্র হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৮

চাঁদপুরে স্কুলছাত্র হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন চাঁদপুরে স্কুলছাত্র মিরাজ মিয়া হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা জরিমানা আদায়ের রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, মতলব উত্তর উপজেলার লামচরি গ্রামের সেলিম হোসেন, হাসেম বেপারী, আলী আশ্বাদ, মনোয়ারা বেগম, মতিন ও নান্নু মিয়া। রায় ঘোষণার সময় মামলার ৩ নম্বর আসামি আলী আশ্বাদ (৭৩) আদালতে হাজির থাকলেও বাকিরা পলাতক ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০০ সালের ৭ জুন জেলার মতলব উপজেলার লামচরি গ্রামের ফজলুল হকের ছেলে মিরাজ মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফজলুল হক ওই ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।  মামলায় ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ  আদালত ওই ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাড.সাইয়েদুল ইসলাম বাবু জানান, ১৬ বছরের ওই কিশোরকে গুরুতর জখম করা হয়। পরে চাঁদপুর জেনারেল হাপসাতালে আনলে সে মারা যায়।

তিনি আরও বলেন, ‘আদালতের এ রায়ে আমরা সন্তুষ্ট।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের