বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়েছে আশেপাশে

বেনাপোল প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ০৬:২৬আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ০৯:৪৪

বেনপোল বন্দরে আগুন

বেনাপোল বন্দর থানাসহ বন্দরের পণ্য গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়েছে পোর্ট থানা ভবনসহ বন্দরের অন্যান্য পণ্য গুদামেও। এমনকি গুদাম ও থানা ছাড়িয়ে আগুন ছড়িয়েছে রাস্তায়ও।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বন্দরের ২৩ নম্বর পণ্য গুদাম থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সকাল সোয়া ৮টা থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে। এখন পর্যন্ত পরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ড, ছড়িয়ে পড়েছে আশেপাশে

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ২৩ নম্বর গুদামে ধোঁয়া উঠতে দেখা যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। এক পর্যায়ে তা বন্দরের পাশের পণ্য গুদাম ও পণ্যাগারের পাশে পোর্ট থানাভবনেও ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে রাস্তায়ও। ফলে রাস্তায় মালামাল লোডিংয়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা একটি বাংলাদেশি ট্রাক ও একটি ভারতীয় ট্রাকে আগুন ধরে যায়।

সোয়া ৮টার দিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন  জানান, আগুন লাগার পরপরই বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। এছাড়া যশোর থেকে আসা আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এই মুহূর্তে আগুন প্রায় ৮০ ভাগ নিয়ন্ত্রণে। এখন আর ছড়ানোর কোনও আশঙ্কা নেই।

বন্দরের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে

তবে স্থানীয়রা অভিযোগ করেন, বন্দর ফায়ার সার্ভিসের লোকবল ও সরঞ্জাম সংকটের কারণে আগুন তাৎক্ষণিকভাবে নেভানো যায়নি। যে কারণে পণ্য গুদাম ছাড়িয়ে আগুন ধরেছে পোর্ট থানাভবন এবং রাস্তায়ও। প্রায় ২ ঘণ্টা পর যশোর থেকে ৬টি ইউনিট আগুন নেভাতে ছুটে এসেছে। কিন্তু ততক্ষণে প্রায় সবকিছু পুড়ে গেছে।

বন্দরে আগুন

স্থানীয়রা বলেন, দেশের প্রধান এ স্থলবন্দরে এর আগেও ৫-৬ বার আগুন লেগেছিল। বন্দর ফায়ার সার্ভিসে আগুন নেভানোর ব্যবস্থা পর্যাপ্ত নেই বলে সবসময়ই তা ছড়িয়ে পড়ে। এবার তা আরও ভয়াবহ আকারে ছড়ালো।

/এমপি/এপিএইচ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের