বান্দরবানে জেএসএস নেতাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ

বান্দরবান প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৬, ২৩:৪৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ২৩:৪৬

বান্দরবান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও পাহাড়ী ছাত্র পরিষদ-এর (পিসিপি) বান্দরবান জেলা শাখার বেশ কয়েকজন নেতাকে আগামী সাত দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সোমবার এক বিজ্ঞপ্তিতে আদালত এই নির্দেশ জারি করে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি সোমবার দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুসারে জেএসএস-এর কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক সম্পাদক জলি মং মার্মা, মং পু মার্মা (হেডম্যান), জেলা জেএসএস সাধারণ সম্পাদক ক্যা বা মং মার্মা, সাবেক ইউপি চেয়ারম্যান সম্ভু কুমার তংচঙ্গ্যা, মং সিং শৈ, চিং হা মং চাক, নোয়াপতং ইউপি চেয়ারম্যান অং থোয়াই চিং মার্মা, মংস্ত মার্মা, পিসিপি’র জেলা সভাপতি উবা সিং মার্মা, সাধারণ সম্পাদক অজিত তংচঙ্গ্যা, সহ-সভাপতি প্রীতি তংচঙ্গ্যা, সহ-সাধারণ সম্পাদক পাসেন বম, মনির ওরফে মইন্না, সাদ্দাম হোসেন, হাইনু মং মার্মা, মং ম্যাচিং মার্মা, বাচমং মার্মা, বাচিং মং মার্মা ও বিঞ্চু চাকমাকে হাজির হতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে ফৌজদারী কার্যবিধি ৩৩৯ বি (১) ধারায় আসামিদের অনুপস্থিতিতে বিচারকাজ চলবে।

/এআরএল/

আরও পড়ুন: 

সার্ক বয়কটে যেভাবে প্রতিবেশীদের রাজি করালো ভারত

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী