‘চাপাতি বদরুলের’ ঘটনায় শাবি ছাত্রলীগের সংবাদ সম্মেলন

শাবি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ১৮:০৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৮:০৬

বদরুল আলম সিলেট সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নাম ওঠার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বুধবার দুপুর ২টায় শাবি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানায় দলটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ এবং সাধারণ সম্পাদক ইমরান খানসহ সিনিয়র নেতাকর্মীরা। সঞ্জীবন চক্রবর্তী পার্থ এ বিষয়ে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, সন্ত্রাসী বদরুল আলমের এই নৃশংসতা একান্তই তার ব্যক্তিগত। এ অপরাধের দায়ভার কোনও ভাবেই শাবি ছাত্রলীগের উপর আসতে পারে না। হামলাকারী বদরুল চাকুরীরত থাকায় তার সঙ্গে সংগঠনের কোনও সম্পর্ক নেই। এমসি ক্যাম্পাসে সিলেট সরকারী মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় শাবি ছাত্রলীগ ব্যথিত, দুঃখিত এবং লজ্জিত।
উল্লেখ্য, ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে নার্গিসের চিকিৎসা চলছে।

/এইচকে/

পড়ুন: বদরুলের শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ চলছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম