ছাত্র পরিচয়ে কাগমারার বাড়িটি ভাড়া নেয় ২ ‘জঙ্গি’

আফজাল হোসেন, টাঙ্গাইল
০৮ অক্টোবর ২০১৬, ১৩:০২আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৭:০১

টাঙ্গাইলে জঙ্গি আস্তানা সন্দেহে এই বাড়িতে অভিযান চালানো হয়

ছাত্র পরিচয়ে দুই 'জঙ্গি' টাঙ্গাইলের ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানিয়েছেন বাড়িওয়ালা আজাহার আলী মাস্টার তিনি বলেন, ‘২৭ সেপ্টেম্বর ছাত্র পরিচয়ে দু'জন বাসা ভাড়া নেয়। পরিচয়পত্র চাইলে তারা সাত দিনের সময় চায়। আজ (শনিবার) পরিচয়পত্র দেওয়ার কথা ছিল তাদের।’

বাড়িওয়ালা জানান, বাড়ি ভাড়া দিয়েই তিনি তাবলীগ জামায়াতে চলে যান। এজন্য ওই দুজনের নামও তার মনে নেই। তার তিন তলা বাড়িটির নিচ তলা ভাড়া নিয়েছিল ওই দুজন।

এদিকে, র‌্যাব-১২ এর কমান্ডার শাহাবুদ্দিন খান বিপিএম বলেন, ‘বিশ্বস্ত সূত্রে খবর পাই যে, ওই বাড়িতে জঙ্গি আস্তানা গড়ে তোলা হয়েছে। পরে খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হই বিষয়টি। ভেতর থেকে আল্লাহু আকবর বলে গুলি ছোড়ে জঙ্গিরা। আমরাও পাল্টা গুলি ছুড়ি। তাতে দুই জঙ্গি নিহত হয়।’

নিহত জঙ্গিদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, দশটি চাপাতি, একটি করে চাকু ও ড্যাগার, দুটি ল্যাপটপ ও নগদ চৌষট্টি হাজার ৯শ’ ৬২ টাকা ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লাশ টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত জঙ্গিদের নাম পাওয়া যায়নি। তবে একজনের বয়স ২৫ ও অপরজনের ২০।

স্থানীয়রা সকালে গোলাগুলি শব্দ শুনেছে।

টাঙ্গাইলের কাগমারা এলাকার ওই বাসায় শনিবার (৮ অক্টোবর) সকালের র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়।

আরও পড়ুন- 

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত

/এআরএল/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি