'বিনা খরচে' লিবিয়া পাচারকালে ৩৯ জন উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
১৪ অক্টোবর ২০১৬, ০৩:৩৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ০৩:৩৫

উদ্ধার হওয়া ব্যক্তিদের নিয়ে র‌্যাব-৭'এর সংবাদ সম্মেলন (ছবি: সংগৃহীত)লিবিয়া পাচারকালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৩৯ জনকে উদ্ধার করছে র‌্যাব। বুধবার (১২ অক্টোবর) দিনব্যাপী অভিযান চালিয়ে র‌্যাব-৭’এর সদস্যরা তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। পাচারকারীরা অগ্রিম কোনও টাকা ছাড়াই তাদের লিবিয়া পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলো।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিরা সবাই গরিব ঘরের। বেশির ভাগই এসেছে সিলেট, ঢাকা, মাদারীপুর, মৌলভীবাজার, ফরিদপুর ও সুনামগঞ্জ থেকে। পাচারকারীদের সঙ্গে চুক্তি ছিলো, লিবিয়া পৌঁছে তারা টাকা দেবে। কিন্তু পাচারকারীরা সাধারণত লিবিয়ায় নেওয়ার পর এদের ওপর নির্যাতন শুরু করে এবং এদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এর পেছনে আন্তর্জাতিক পাচারচক্র জড়িত বলেও জানায় র‌্যাব।

৩৯ জনকে উদ্ধার করা গেলেও একই দিনে একটি বিমানে করে ২১ জনকে পাচার করা হয়েছে। র‌্যাব-৭’এর চিফ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অভিযানের সময় সৌদি বিমানের একটি ফ্লাইটে ২১ জনের একটি গ্রুপ বাংলাদেশ পার হয়ে যায়।’

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা মোট ৩৯ জনকে উদ্ধার করতে পেরেছি। এদের মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয় বিমানবন্দরের বাইরে থেকে। এরা সবাই বিমানবন্দরের প্রবেশমুখে তল্লাশির জন্য অপেক্ষা করছিলেন। বাকি ১৯ জনকে উদ্ধার করা হয় বিমানবন্দরের ভেতর থেকে।’

র‌্যাব জানায়, পাচারের ক্ষেত্রে আবাসিক হোটেলগুলো ব্যবহার করে থাকে পাচারকারীরা। তারা বিভিন্ন জেলা থেকে গরিব লোকজনকে এনে প্রথমে ঢাকার বিভিন্ন হোটেলে রাখে। এরপর সেখান থেকে নেওয়া হয় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। তবে দেশের প্রতিটি বিমানবন্দরে পাচার চক্র সক্রিয় বলে জানায় র‌্যাব।

/এআরএল/

আরও পড়ুন: 

নোবেলজয়ী ডিলান: বাংলাদেশের মুক্তির মিছিলে হেঁটেছিলেন তিনিও

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম