ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দেওয়ায় রাঙামাটিতে গ্রেফতার ১

রাঙামাটি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৬, ১৭:২২আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:২৮

আহমদউল্লাহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অফিস সহকারী আহমদ উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল পৌনে ৪টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ।

এর আগে শুক্রবার তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা।

অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার নিজের ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি যুগল ছবি বিকৃত করে শেয়ার করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকৌশল শাখার অফিস সহকারি আহমদ উল্লাহ। এরপরই ওই ছবি নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে সরব হয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ নেতারা।

পরে শুক্রবার বিকালে মামলা করেন যুবলীগের নেতা ঝিনুক ত্রিপুরা। এরপরই তাকে আটক  করা হয়।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি