জেএমবি নেতা আরিফের ফাঁসি রাত সাড়ে ১০টায়

খুলনা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৬, ১৫:৪১আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:৪১

খুলনা কারাগার জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের ফাঁসি আজ রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় কার্যকর হবে। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ।  

তিনি জানান, বিকাল সাড়ে ৩টায় কারাগারে আরিফের সাজা কার্যকরের বিষয়ে ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা হয়নি। রাত সাড়ে ১০টায় ফাঁসি কার্যকরের নির্দেশনা পেয়েছেন তারা।

এর আগে দুপুর দেড়টায় আরিফের পরিবারের ১২ সদস্য তার সঙ্গে দেখা করতে খুলনা কারাগারে আসেন। আরিফের স্ত্রী, দুই মেয়ে, এক বোন, শ্বশুর-শাশুড়িসহ নিকট আত্মীয়রা তার সঙ্গে দেখা করেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলা জজ আদালতে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা হয়। এ ঘটনায় বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ নিহত হন। দুই বিচারক হত্যা মামলায় শুনানি শেষে ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ জেএমবির সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

২০০৭ সালের ২৯ মার্চ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুকের ফাঁসি কার্যকর করা হয়। অবশিষ্ট ফাঁসির আসামি আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছে।

আরও পড়ুন:
শেষ দেখা করতে কারাগারে জেএমবি নেতা আরিফের স্বজনরা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম