বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্লে-অফে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৪, ২৩:০৪আপডেট : ১৬ মে ২০২৪, ২৩:৩০

আইপিএলে প্লে-অফ নিশ্চিত করতে মাত্র একটি পয়েন্ট প্রয়োজন ছিল সানরাইজার্স হায়দরাবাদের। টানা বৃষ্টি গুজরাট টাইটান্সের বিপক্ষে তাদের সেই সুযোগটাই করে দিলো। পরিত্যক্ত হয়েছে বৃহস্পতিবারের এই ম্যাচ। তাতে পয়েন্ট ভাগাভাগি করায় শেষ চার নিশ্চিত হয়ে গেছে তাদের। তবে পূর্ণ পয়েন্ট অর্জন করতে না পারায় শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনায় সেটা বড় ধাক্কা দিয়েছে। সেটাও সম্ভব; সেক্ষেত্রে শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে জয়ের পাশাপাশি আশায় থাকতে হবে রাজস্থান যেন নিজেদের ম্যাচটা হারে! অর্থাৎ ভাগ্যটা এখন আর তাদের হাতে নেই। 

টানা বৃষ্টিতে টসটাও করা যায়নি। বৃহস্পতিবার রাজীব গান্ধী স্টেডিয়ামের মাঠটি বেশির ভাগ সময়ই কাভারে ঢাকা ছিল। কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলে স্থানীয় সময় রাত ৮টায় টস ও ৮টা ১৫ মিনিটে ম্যাচ শুরুর ঘোষণা আসে। কিন্তু তার পর পরই নামে বৃষ্টি। নির্ধারিত সময়ের ২ ঘণ্ট ৪০ মিনিট পর ম্যাচটা পরিত্যক্ত হয়েছে। 

এই মৌসুমে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলো। ২০১৬ সালের চ্যাম্পিয়নরা রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট কাটলো। তাও আবার সেটা করতে পারলো ২০২০ সালের পর। ২০২১, ২০২৩ সালে তলানীতে থেকে লিগ শেষ করেছিল। ২০২২ সালে হয়েছে অষ্টম।

গুজরাটের দুর্ভাগ্য বলতে হবে। ১৩ মে কলকাতা নাইট রাইডার্সের পর হায়দরাবাদে দুটি ম্যাচই তাদের বৃষ্টিতে ভেসে গেছে। এই মৌসুম শেষ করেছে ১২ পয়েন্ট নিয়ে। টেবিলে এখন অবস্থান নিচে থেকে তৃতীয়! তাদের আরও অবনতি হবে যদি শেষ ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে দেয় পাঞ্জাব। 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের